ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশী শান্তিরক্ষীদের মাঝে করোনা টিকা কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের ভ্যাকসিন প্রদানের বিষয়ে জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডি, যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘ সদর দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদানের

গুরুত্ব এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মিশন এলাকায় বাংলাদেশ শান্তিরক্ষীদের ভ্যাকসিন প্রদানের জন্য অনুরোধ করেন। একই সঙ্গে দেশ থেকে মিশনে নতুন শান্তিরক্ষীদের মোতায়েনের পূর্বে ভ্যাকসিন প্রদান করার আশ্বাস দেন করেন।

শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমুহের মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম মার্চ ২০২১ থেকে ডিআর কঙ্গোতে নিয়োজিত কন্টিজেন্টসমুহের প্রতিস্থাপনকালে সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদান করে মিশন এলাকায় মোতায়েন করে আসছে।

 

অতি সম্প্রতি মিশন এলাকাতেও জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশী শান্তিরক্ষীদের বাংলাদেশে ব্যবহৃত অনুরুপ ভ্যাকসিন (অংঃৎধ তবহবপধ) প্রদান করা শুরু হয়েছে। উল্লেখ্য বর্তমানে জাতিসংঘের অধিনে ৮টি মিশনে ৫৩০৮ জন সেনাসদস্যসহ সর্বমোট ৬৮৮৫ বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :