ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বঙ্গবন্ধুকে বন্দি রাখা কারাগারের নির্জন কক্ষ পরিদর্শন করলেন জাজেস কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ৪১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি করে রাখা কারাগারের নির্জন কক্ষ পরিদর্শন করেছেন জাজেস কমিটি। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের জাজেস কমিটির সদস্যরা শনিবার পরিদর্শনে যান। এসময় জাতীয় চারনেতাকে যেখানে হত্যা করা হয় এবং তাদের প্রতিকৃতিতে সম্মান জানান জাজেস কমিটি। পুরাতন কেন্দ্রীয় কারাগারের যেসব কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দিজীবন অতিবাহিত করেছেন, সেসব কক্ষ পরিদর্শন ছাড়া কারাগারে যেসব কক্ষে জাতীয় চার নেতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় সেসব কক্ষও পরিদর্শন করেছেন জাজেস কমিটি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ঐ কর্মসূচীর অংশ হিসাবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃঞ্চা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম কারাগার পরিদর্শন করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাজেস কমিটির শ্রদ্ধা

একইসঙ্গে কারাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিচারপতিরা জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া কারাগারে ভেতর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে জাজেস কমিটির সদস্যরা জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুকে বন্দি রাখা কারাগারের নির্জন কক্ষ পরিদর্শন করলেন জাজেস কমিটি

আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১