ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৭৬ লাখ ভ্যাকসিন প্রয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ৮৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা প্রয়োগ কর্মসূচি শুরু প্রায় আড়াই মাসে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ৭৬ লাখ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে।

বুধবার পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জন। দু’টো মিলিয়ে ৭৫ লাখ ৭৭ হাজার ৮৮৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন।

বিকাল সাড়ে ৫টা অব্দি মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :