ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের গুলিতে নিহত সাবেক মেজরের মাকে ফোন প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ৬৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নিহত রাশেদের মাকে ফোন করেন। সন্তানহারা মাকে শান্তনার পাশাপাশি বিচারের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী রাশেদের পরিবারকে হত্যার যথাযথ তদন্ত এবং দায়ি ব্যক্তিদের (হত্যার জন্য) বিচারের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী রাশেদের মাকে সান্ত্বনা জানান এবং তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও আশ্বাস দেন। প্রেস সচিব বলেন, রাশেদের মা তার পরিবার সম্পর্কে খোঁজ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে রাশেদ নিহত হন। তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) এজেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকনাফের মেরিন ড্রাইভ রোডে ঘটনাস্থলে দায়িত্বে থাকা চেক-পোস্ট ইনচার্জসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই হত্যাকান্ডের তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :