ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি নাগরিককে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করার যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নের অন্যতম উপায় হচ্ছে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, “আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

অনুষ্ঠানটি রাস্তার ওপর আয়োজন করায় সাধারণ মানুষের কিছুটা ভোগান্তির বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্টের কথা বিবেচনা করেই কর্মসূচিটি সংক্ষিপ্ত রাখা হয়েছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অবদান রাখছেন, তাদের সহযোগিতা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ তুলে তারেক রহমান জানান, খুব শিগগিরই বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন তারেক রহমান। একই সঙ্গে অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিএনপির পক্ষ থেকে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে দলটির সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা আরও একবার প্রতিফলিত হয়েছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :