ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এসে আটকে পড়া পাঁচদেশে কর্মরত শ্রমিকদের ফেরাতে বিশেষ ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ৩২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেসব বাংলাদেশি দেশে এসে লকডাউনে আটকা পড়েছেন, তাদের দ্রুত কর্মস্থলে ফিরে যেতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার।

কবে নাগাদ বিশেষ ফ্লাইট চালু হতে যাচ্ছে, তা নিশ্চিত করা হবে বৃহস্পতিবার। এর দায়িত্বে রয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

করোনা উর্ধমুখি পরিস্থিতির কারণে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে সরকার। এতে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকেরা পড়েছেন বিপদে।

অবশেষে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দ্রুত বাংলাদেশি শ্রমিকদের তাদের কর্মস্থলে ফেরাতে বিদেশ সচিব মাসুদ-বিন-মোমেনের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রকের সচিব, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পদস্থ কর্মকর্তারা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে, সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই স্পেশাল ফ্লাইট চালু করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান কাল নিশ্চিত করবে। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির।

প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :