ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে যশোর!

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

যাদের ভিসা ও পাসপোর্ট মেয়াদ শেষ হবার কারণে আইনী জটিলতায় পড়তে পারেন, ভারতে চিকিৎসা নিতে যাওয়া এমন ব্যক্তিদের ফেরার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের অন্যতম স্থলসীমান্ত বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ের মতোই ফিরছেন মানুষ। বলা হচ্ছে, এসব মানুষ অধিকাংশই ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।

এরই মধ্যে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারত ফেরত যাত্রীদের নমুনা পরীক্ষায় তা শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সাংবাদিক বৈঠক করে তা নিশ্চিত করেছে। করোনার এই মাহামারিতে যশোরই এখন প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যেভাবে দল বেধে ফিরছে মানুষ তাতে দুশ্চিন্তায় পড়েছে যশোর জেলা প্রশাসন। তারা বিষয়টি সরকারকে জানিয়েও মানুষের ঢল থামাতে পারছেন না। এ নিয়ে প্রশাসন দুশ্চিন্তায়। যা থেকে বাদ যাচ্ছেন না মন্ত্রিপরিষদ বিভাগও।

শনিবারও ভারত থেকে আসা দু’জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। তারপরও সীমান্তে কড়াকড়ির উদ্যোগের নজরে আসেনি। স্বাভাবিক সময়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০০ থেকে সাড়ে ৩০০ মানুষ বাংলাদেশে ফেরেন।

গত ২৫ এপ্রিল ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার ঘোষণার পর দু-এক দিন লোকজন আসা কিছুটা সীমিত থাকলেও এরপর থেকে পরিস্থিতি পাল্টে যায়। তাদের মধ্যে আবার বেশির ভাগকে কোয়ারেন্টিনে রাখা গেলেও কিছু জটিল রোগীকে পুরোপুরি প্রশাসনের আয়ত্তে রাখা যাচ্ছে না।

জানা গেছে, ভারত থেকে আসা অনেক জটিল রোগীকে হাসপাতালে রাখতে হচ্ছে। তাই তাদের সঙ্গে আসা অ্যাটেনডেন্টদেরও হাসপাতালে রাখতে হচ্ছে। লোকের চাপ বেড়ে যাওয়ায় পুলিশ ও আনসারের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করছে যশোর জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :