ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দু’দেশের বাণিজ্য বাড়াতে চায় ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ৭০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে চায় তার দেশ। গত দুই বছরে বাংলাদেশ-ভারতে ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশে কয়েক ধরনের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ইতোমধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে। বেশ কয়েকটি স্থলবন্দর বন্ধ থাকার কারণে আমরা চেন্নাই থেকে জাহাজে করে পেঁয়াজ রপ্তানির জন্য সুপারিশ করেছি। কোভিড-১৯ পরিপ্রেক্ষিতে আগামী মাসে বাণিজ্য সমস্যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনার কথা জানান ভারতীয় হাইকমিশনার।

 

চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠক জানিয়ে বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক চলতি বছরেই অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে এয়ারবাবল চুক্তির জন্য কাজ চলছে বলেও জানালেন তিনি। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিদেশ সচিব। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবার আগে দুই দেশের জল সচিবের বৈঠক হবে। তারপর যৌথ নদী কমিশনের বৈঠক হবে। এয়ারবাবল চালুও খুব কাছাকাছি পৌঁছে গেছি। সিভিল এভিয়েশন এ বিষয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :