ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ৩৮৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রশিদপুরে এ ঘটনা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দিকের চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :