ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

টিকা নিয়েও নেত্রকোনার ডিসি সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৩২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান ও তার স্ত্রী কাজি সুবর্না আক্তার। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

টিকা নিয়ে ৬ সপ্তাহের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান ও স্ত্রী কাজি সুবর্না আক্তার। দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার বেলা দুইটার দিকে নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিঞা সংবাদমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেন, শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে কোভিড ১৯ রেপিড এন্টিজেন টেস্ট করা হয়। পরীক্ষায় জেলা প্রশাসক ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়। শনিবার বিকালেই ময়মনসিংহ মেডিকেলে তাদের ভর্তি করা হয়েছে। সেখানে করোনা ইউনিটের কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।

জেলা প্রশাসক গত ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন জানিয়ে সিভিল সার্জন জানান, জেলা প্রশাসক ভাল আছেন। করোনা ভাইরাসের কোনো লক্ষণ শরীরে দেখা দেয়নি। তবে কাজি সুবর্না আক্তারের জ্বর, শারীরিক দুর্বলতাসহ কিছু লক্ষণ দেখা দিয়েছে। তাদের চিকিৎসা চলছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ৮শ ৭৭ জন করোনা ভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮শ ৫৪ জন আর মারা গেছেন ১৬জন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :