ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জাতীয় মহিলা সংস্থায় বঙ্গমাতা জাদুঘর এবং বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভয়েস ডিজিটাল ডেস্ক, ঢাকা 
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় মহিলা সংস্থায় ‘বঙ্গমাতা জাদুঘর ও বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ সোমবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থা ভবনে তিনি প্রধান অতিথি হিসেবে বঙ্গমাতা জাদুঘর ও মুজিব কর্ণার উদ্বোধন করেন। এর মাধ্যমে জাতীয় মহিলা সংস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি,  ভিডিওডকুমেন্টারি ও বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

বঙ্গমাতা জাদুঘর ও মুজিব কর্ণার উদ্বোধনকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা আজীবন নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। তিনি সংবিধানে নারীর অধিকার নিশ্চিত করেন। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পূনর্বাসনের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কুটির শিল্পসহ কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বঙ্গমাতা নির্যাতিত নারীদের পূনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করেন। বঙ্গমাতা জাতির পিতার বিশ্বস্ত সহচর ও সাহসী শক্তি হয়ে আজীবন পাশে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার রয়েছে অপরিসীম অবদান।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, বঙ্গমাতা জাদুঘর ও বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বই, ছবি ও ঐতিহাসিক বিষয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। যার মাধ্যমে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনা ছড়িয়ে যাবে। এটা জাতীয় মহিলা সংস্থার অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, জাতির পিতা সংবিধানে নারীর অধিকার নিশ্চিত করেন। তিনি সর্বস্তরে নারীর ক্ষমতায়নের জন্য কার্যক্রম গ্রহণ করেন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম মাকসুরা নূর এবং জাতীয় মহিলা সংস্থার নির্বাহী ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় মহিলা সংস্থায় বঙ্গমাতা জাদুঘর এবং বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

আপডেট সময় : ১০:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১