ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ঈদ জামাতে ৬ লাখ মুসল্লির অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে

সর্ববৃহদ ঈদ জামাত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনিবার উদযাপিত হল ঈদুল ফিতর। দিনাজপুরে উপমহাদেশের সবচেয়ে বড় মিনার ও ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামাতে ৬ লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানের জামাত এশিয়া মহাদেশের সবচেয়ে বড়। ৬ লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজে অংশ নিয়েছেন। মুসল্লিরা জানান, এতো বড় ঈদের জামাত আগে কখনও দেখেননি।

অপর দিকে কিশোরগঞ্জ ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিবছরের ন্যায় শোলাকিয়া ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দেশের দূরদুরান্ত থেকে আসা লাখো মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মাঠের রেওয়াজ অনুযায়ী, বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়ে সকাল ১০টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। ঈদগাহ মাঠে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ময়দান।

জানা যায়, ১৮২৮ সালে এই মাঠে সোয়া লাখ মানুষ ঈদ জামাতে নিয়েছিলেন। এই ঈদগাহ মাঠে এবারে ১৯৬তম জামাত অনুষ্ঠিত হলো। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈগাহ ময়দানে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রী পরিষদ সদস্য, মুসলিম দেশের কূটনীতিকবৃন্দসহ সর্বোস্তরের মানুষ এতে অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদ জামাতে ৬ লাখ মুসল্লির অংশগ্রহণ

আপডেট সময় : ০৭:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩