ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি পাঠান : পরিবারকে রক্ষা করতে জানি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ২৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

বহু টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান। এদিন মুম্বাই হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। যদিও আইনি মারপ্যাঁচের জন্য এখনও বাড়ি ফিরতে পারেননি আরিয়ান, তবুও খান পরিবারে আনন্দের জোয়ার। এরই মধ্যে সামনে এল শাহরুখ খানের পুরনো একটি সাক্ষাৎকার।

যেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, আমি পাঠান, পরিবারকে রক্ষা করতে জানি। মূলত রাজনৈতিক নেতা অমর সিং-কে নিয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। মজার ছলে কিং খান বলেছিলেন, অমর সিংয়ের চোখে তিনি শয়তানের ছায়া দেখতে পান। আর এতেই বেজায় ক্ষেপেছিলেন অমর সিংয়ের সমর্থকরা। ভিড় জমিয়েছিলেন মন্নতের বাইরেও।

তখনই কিং খান সবার উদ্দেশ্যে বলেন, আমার ক্ষতি করবেন বলে যদি ভয় দেখান, আমি ভয় পাবো। কারণ আমি মরে গেলে আমার সন্তানদের কে দেখবে? কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকব না। এটা এক পাঠান-এর ওয়াদা।

উল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ৩ তারিখ তাকে গ্রেফতার দেখানো হয়। একাধিকবার তার জামিনের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।

অবশেষে বৃহস্পতিবার ২৬ দিন পর মুম্বাই হাইকোর্টে জামিন মঞ্জুর হয় আরিয়ানের। এখন সময়ের অপেক্ষা মাত্র, জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছালেই মন্নতে ফিরবেন বাদশাপুত্র। সূত্র : এই সময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি পাঠান : পরিবারকে রক্ষা করতে জানি

আপডেট সময় : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১