ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আমদানির চালের ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ৩৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দেশে আমদানি করা চালের ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সীমান্ত দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে নিয়ে মঙ্গলবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে এই নির্দেশ প্রদান করা হয়।

বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিজিবি’র মহাপরিচালককে টেলিফোন করে ভোমরা, হিলি, বুড়িমারী বাংলাবান্ধা, শেওলা সহ যেসকল স্থল বন্দর দিয়ে চাল দেশে আসছে, সেই সকল চালের ট্রাক যাতে অগ্রাধিকার ভিত্তিতে আসতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন। দেশে চাল যাতে দ্রুত নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী।

উল্লেখ্য, খাদ্যশস্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। সেই ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রণালয় কর্তৃক গত ২৭ ডিসেম্বর, ২০২০ বেসরকারিভাবে চাল আমদানির জন্য বৈধ আমদানিকারকগণকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ১০ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়।

সেই ধারাবাহিকতায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য গত ৩ জানুয়ারি সর্বপ্রথম ১০টি প্রতিষ্ঠানের অনুকূলে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করে আমদানির অনুমতি প্রদানের জন্য খাদ্য মন্ত্রণালয় কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমদানির চালের ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৪৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১