ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সৌদি আরবে, শনিবার বাংলাদেশ-ভারতে ঈদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। শুক্রবার সৌদি আরববাসী ঈদুল ফিতর উদ্যাপন করবেন। শনিবার বাংলাদেশ-ভারতে ঈদ উদযাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এদিন শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। শাওয়ালের চাঁদ দেখা গেলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রবিবার ঈদ উদ্যাপন করবে বাংলাদেশের মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য