ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

অক্সিজেন রফতানি বন্ধ করল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারত বাংলাদেশে অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছে। গেল চারদিন বেনাপোল বন্দরে অক্সিজেনবাহী কোন গাড়ি প্রবেশ করেনি। ভারতীয় রফতানিকারকদের উদ্ধৃতি দিয়ে সিএন্ডএফ এজেন্ট জানিয়েছেন, বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধে তাদের চাপ রয়েছে। দেশে অক্সিজেন সংকটেরর কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রফতানি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সর্বশেষ ২১ এপ্রিল বাংলাদেশের দু’জন আমদানিকারকের নামে ৯৩ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়। প্রতি মেট্রিক টন অক্সিজেনের আমদানি মূল্য ছিল ১১৬ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৯ হাজার ৯৭৬ টাকা।

অক্সিজেনের বড় জোগানদাতা দেশ ভারত। দেশে চাহিদার বেশিরভাগ অক্সিজেন দীর্ঘদিন ভারত থেকেই আমদানি হয়ে আসছিলো। শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রতি মাসে প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হতো। করোনাকালীন সময়ে অক্সিজেনের ব্যাপক চাহিদা থাকায় আমদানির পরিমাণও বেড়ে যায় খবর কাস্টমস সূত্রের।

ভারতে অক্সিজেনের সংকট দেখা দেয়ায় পুর্ব ঘোষনা ছাড়াই গত ৪ দিন ভারত থেকে কোন অক্সিজেন বাহি গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। অক্সিজেন নিতে ঢাকা থেকে লিনডে এবং স্পেক্ট্রার খালি গাড়ি দাঁড়িয়ে রয়েছে বন্দরের টিটি শেডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অক্সিজেন রফতানি বন্ধ করল ভারত

আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১