ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ ইসলামি দল

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ ইসলামি দল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। এতে আট দলের শীর্ষনেতাসহ সবস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে সকালে শাপলা চত্বর থেকে জামায়াতের মিছিল পুরানা পল্টনে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদের আইনি বাস্তবায়ন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামত প্রতিফলনের একমাত্র পথ গণভোট এবং নির্বাচনের আগে তা আয়োজন করতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক কাঠামোয় ইসলামী দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।

এর আগে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিত স্মারকলিপি দেবো। আমাদের দাবি একেবারে পরিষ্কার-গণভোট নির্বাচনের আগে এবং পৃথক দিনে হতে হবে।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, সংসদের দুই কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম–নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারপন্থী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।

আন্দোলনে অংশ নেওয়া আট ইসলামি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :