ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার সকালে তিনি স্ত্রী ডিন ডাও এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত এলাকা ও স্থলবন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

সফরসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত প্রথমে তেঁতুলিয়ার ঐতিহাসিক মহানন্দা নদী এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বাংলাবান্ধা স্থলবন্দরে গিয়ে বন্দরের অবকাঠামো, পণ্য পরিবহন ও বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন তিনি।

এ সময় সীমান্তবাণিজ্য, যোগাযোগ, অবকাঠামো ও সীমান্ত ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে ধারণা নেন। বাংলাবান্ধা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এ অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে রাষ্ট্রদূতের সীমান্ত পরিদর্শন উত্তরাঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা ও আঞ্চলিক সংযোগের বাস্তব চিত্র বোঝার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় সফরে রাষ্ট্রদূত জেলা হাসপাতাল ও পঞ্চগড় রকস মিউজিয়ামও পরিদর্শন করেন।

জেলা হাসপাতালে তিনি স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন। পরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় সমতলের চা-বাগান ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং চা পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জানতে চান।

৩০ আগস্ট শুরু হওয়া তিন দিনের উত্তরবঙ্গ সফরে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর রয়েছে। সফরের প্রথম দিনে তিনি নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শন করেন। সেখানে সেচব্যবস্থা, তিস্তার পানি বণ্টন ও বন্যা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতি, সীমান্তবাণিজ্য, কৃষি, চা শিল্প ও স্থানীয় জনজীবন সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬