ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পদ্মায় বালুবোঝাই কার্গো-স্পিডবোট সংঘর্ষে ২৬জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌপুলিশের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে ছবি: সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

পদ্মার দক্ষিণ তীরে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মায় বালু বোঝাই কার্গো-স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালের ঘটনা।

ঘটনাস্থলে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

পদ্মার দক্ষিণ তীরে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মায় বালু বোঝাই কার্গো-স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালের ঘটনা।

ঘটনাস্থলে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কাঁঠালবাড়ী নৌ পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান,  মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট অভিমুখে বেপরোয়া গতিতে যাচ্ছিল। স্পিডবোটটি

বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই একটি কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই কার্গোর পেছনে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার পর থেকে এখনও ২৬ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। দুইজনকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন বোটে ছিল তা জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :