ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর গুলিবিদ্ধ  হাদিকে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলো গুলিবিদ্ধ  হাদিকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুপুরে রাজধানী ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগে তাঁর প্রাথমিক সার্জারি সম্পন্ন হয়।

চিকিৎসকরা জানান, তার মাথায় বুলেট আঘাতের পাশাপাশি বুকে ও পায়ে আঘাত রয়েছে। পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবার প্রথমে তাঁকে সিএমএইচে নেওয়ার কথা বিবেচনা করলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালকে চূড়ান্ত করে। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা প্রস্তুতির কথা জানায়। রাতেই তাঁকে সেখানে স্থানান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি–মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

হাদির সঙ্গে থাকা মো. রাফি বলেন, জুমার নামাজ শেষে আমরা রিকশায় করে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে আসা দুজন হাদি ভাইয়ের মাথার দিকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

এদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সময়ে স্বতন্ত্র প্রার্থীর ওপর এই হামলা নির্বাচনী নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :