ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্প: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার বাসভবন মারলাগো থেকে ওয়াশিংটনে ফিরে হোয়াইট হাউসে প্রবেশের সময় ইরান প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে প্রবেশের মুহূর্তে উপস্থিত সাংবাদিকরা ইরান ইস্যুতে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি জানতে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, বিষয়ে জানতে চাওয়া হয়।

তবে ট্রাম্প সময় কোনো মন্তব্য করেননি। তিনি সরাসরি প্রশ্নগুলোর উত্তর না দিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেন।

তবে নীরব থাকলেও অন্য একটি বিষয়ে কথা বলেন ট্রাম্প। মারলাগোর রোজ গার্ডেনে স্থাপিত দুটি নতুন মূর্তি নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেন তিনি। ইরান ইস্যুতে স্পষ্ট বক্তব্য না দিলেও অভ্যন্তরীণ বিষয় নিয়ে তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি অনুকূলে এলে কূটনৈতিক সংলাপের পথ খোলা থাকতে পারে।

তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের নীরবতা কৌশলগত হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক তৎপরতা এবং সামরিক অবস্থানের সমন্বয়ে যুক্তরাষ্ট্র এখন সতর্ক অবস্থানে রয়েছে। ফলে সাম্প্রতিক এই নীরবতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিয়েছে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬