ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ  কোটি টাকা কোথায় আটকে আছে অর্থ অস্ত্রোপচারের পর যক্ষ্মা সংক্রমণ, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা স্বর্ণের বাহক বিমানকর্মী, নেপথ্যে কারা?

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যত সহজ মনে করা হচ্ছে, প্রকৃতপক্ষে তা তত সহজ নয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আমি এক বছর আগে বলেছিলাম, এই নির্বাচন আমরা যত সহজ ভাবছি, আসলে তা এত সহজ হবে না। তখন অনেকে কথাটি গুরুত্ব দেননি। কিন্তু আজ সবাই বিষয়টির তাৎপর্য বুঝতে পারছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মানুষের সমর্থন আদায়ে ঘরে ঘরে যেতে হবে এবং ভোটের দিন ভোটের মাধ্যমেই রায় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের জন্য বিএনপির যে পরিকল্পনা, তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এখনো সিরিয়াস না হলে দেশের ভবিষ্যৎ সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

তারেক রহমান উল্লেখ করেন, গত স্বৈরাচারী শাসনের ১৫ বছরের নানা বাধাবিপত্তি আপনারা মোকাবিলা করেছেন। তাহলে সামনে থাকা নির্বাচনী লড়াই কেন মোকাবিলা করতে পারবেন না? দলের পরিকল্পনা কেন জনগণের কাছে তুলে ধরতে পারবেন না?

সাত দিনব্যাপী এই কর্মশালা গত রোববার শুরু হয়। বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিএনপির অন্যান্য নেতারা কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫