ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

Sheikh Hasina-Narendra Modi : শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ৩৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,  ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার উৎসব ভারতের কয়েকটি অংশেও পালিত হয়। যা আমাদের ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা মনে করিয়ে দেয়।’

তিনি বলেন, আমরা আশা করছি, এ উৎসবটি আমাদের নিজ নিজ সমাজে শান্তি ও সহনশীলতার চেতনা আরও বাড়িয়ে দেবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে। চলমান মহামারী করোনাভাইরাস প্রসঙ্গে মোদি শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে গৃহীত ব্যবস্থার প্রশংসা করেন।

তিনি বলেন, আমাদের উভয় দেশই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করি। বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময় ঠিকভাবে কাটিয়ে উঠবে বলে আস্থা ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধিসহ আপনার সব প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sheikh Hasina-Narendra Modi : শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদি 

আপডেট সময় : ০৬:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২