ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দরিদ্র পরিবারের শিশুরা এখনও শিক্ষায় সমান সুযোগ পাচ্ছে না: ড. নাজনীন আহমেদ রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ’র হাতে আটককৃত ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ২৮-এ ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জ্বালানি আমদানি কমাতে সৌরবিদ্যুতের বড় উত্থান ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে ঢাকার কড়া বার্তা নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

Prannoy Kumar Verma : বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের পুস্তবক অর্পন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের পুষ্পস্তবক অর্পন : ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. প্রণয় ভার্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ভারতের নতুন হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এ দিন ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। ইতিপূর্বে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রণয় ভার্মা। তিনি ভারতের বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন।

ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেছেন এই কূটনীতিক। ভারতীয় কূটনীতিক হিসেবে তিনি হংকং, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করেছেন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে প্রথমে টাটা স্টিলে যোগ দেন প্রণয় কুমার ভার্মা। এরপর ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হলেন প্রণয় কুমার ভার্মা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য