ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Need price : জনগণই সরকার নির্বাচন করবে, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণই তাদের সরকার নির্বাচন করবে এমন আশাবদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নের জবাবে দেশটির বিদেশ দপ্তরের মুখপাত্র নিড প্রাইস এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোটাধিকারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশে কয়েক মিলিয়ন লোকসমাগম হয়েছে। সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে বিরোধী নেত্রী খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠাবেন বলে সতর্ক করেছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে আছেন। সেখানে যোগাযোগের সুযোগ সীমিত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখতেই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কি অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানাবে? এ বিষয়ে মুখপাত্রের বক্তব্য কী?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সরাসরি খালেদা জিয়া প্রসঙ্গে কিছু বলেননি। তিনি বলেন, আপনারা জানেন, আমরা বিশ্বজুড়ে আমাদের সম্পর্কের এবং পররাষ্ট্রনীতির কেন্দ্রে গণতন্ত্র ও মানবাধিকারকে স্থান দিয়েছি। বাংলাদেশসহ বিশ্বজুড়ে সরকারগুলোর সঙ্গে আমরা নিয়মিতভাবেই এসব ইস্যু তুলে ধরি। আমি যেমন এই কক্ষ থেকে (ব্রিফিং রুম) অনেকবার বলেছি। আমরা প্রকাশ্যে এবং আড়ালে আমাদের সম্পৃক্ততার সময় এ বিষয়গুলো তুলে ধরি।

মার্কিন মুখপাত্র বলেন, এগুলোর অংশ হিসেবে আমরা বাংলাদেশজুড়ে সব বাংলাদেশির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, আইনের শাসন সমুন্নত রাখা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানাই।

মুখপাত্র নিড প্রাইস বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে আমরা নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ আশা করি। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণই যেন তাদের সরকার বাছাইয়ের সুযোগ পান। এটিই আমাদের আশা এবং আমরা অব্যাহতভাবে একে সমর্থন করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Need price : জনগণই সরকার নির্বাচন করবে, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২