ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে  শ্রমিক অসন্তোষ, মাঠে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার সাতসকালে ঝরল চার প্রাণ  নিয়ন্ত্রণহীন অটোরিকশায় বাড়ছে মৃত্যুর মিছিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর সরকারি ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা বিদ্যুৎ সংকট মোকাবিলায় আশার বার্তা প্রধানমন্ত্রীর, গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক

Minister of Commerce : বাণিজ্যমন্ত্রীর অক্ষেপ ব্যবসায়ীদের বিশ্বাস করাটাই ভুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ৪৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেল নিয়ে যখন দেশজুড়ে তোলপার, তখন সাংবাদিক বৈঠকে এসে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, সয়াবিন তেল নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করেছেন। ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কারচুপির কারণে বাজারে সয়াবিন তেলের সংকট এবং দামও বেড়েছে। বাজারে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া কথা জানালেন বাণিজ্যমন্ত্রী।
এর আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী।

বাজারে ভোজ্যতেলের তেলের সংকট সৃষ্টির নেপথ্যের কারণ তারা চিহ্নিত করছেন। কারচুপিটা মূলত করেছে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। যারা কারসাজি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নেওয়ার পাশাপাশি ডিলারশিপ বাতিল করতে বলা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে অভিযান চলবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের আমি বিশ্বাস করে বলেছিলাম আপনারা দাম বাড়াবেন না। কিন্তু তারা দাম বাড়িয়েছে। কিন্তু তাদের বিশ্বাস করাটাই ছিল বড় ভুল। টিপু মুনশি বলেন, আগামী জুন মাস থেকে টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে ১১০ টাকা লিটার দরে ভোজ্যতেল দেওয়া হবে। আপাতত টিসিবির তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই।

মূলত দাম বাড়ার কথা ছিল রোজার আগেই। কিন্তু সরকার চায়নি রোজায় তেলের দাম বৃদ্ধি পাক। সেই সময়ে কিছু অসাধু ডিলার ও খুচরা ব্যবসায়ী তেল মজুত করে রেখেছিল। সে জন্য বাজারে তেলের সংকট সৃষ্টি হয়েছে।

এসময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, তেলের দাম বাড়ছে এবং বাজারে তেল নেই, এর জন্য মিলমালিকরা দায়ী নয়। হঠাৎ করে ৫ তারিখ তেলের দাম বাড়ার সিদ্ধান্তে বাজারের খুচরা বিক্রেতারা সংকট সৃষ্টি করেছে। পর্যাপ্ত তেলের মজুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :