ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Grenade: রোহিঙ্গা সন্ত্রাসী নবীর ঘরে মিলল গ্রেনেড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

উখিয়ার বালুখালী আশ্রয়শিবি (ক্যাম্প-৮ পশ্চিম) থেকে উদ্ধার করা হয় গ্রেনেড ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধ প্রকাশ্যে আসছে। উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের এক রোহিঙ্গা সন্ত্রাসীর ঘর থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শিবির (ক্যাম্প-৮ পশ্চিম) গ্রেনেডটি উদ্ধারের পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শিবিরে গ্রেনেড আসল কিভাবে?

গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বক্তব্য এটি দেখতে আর্জেস গ্রেনেড মনে হলেও এটি মিয়ানমারের তৈরি হতে পারে। গ্রেনেডের গায়ে কোনো সিল বা লেখা নেই। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে সংগ্রহ করা হয়েছে।

শিবিরে মোহাম্মদ নবীর যে ঘর থেকে গ্রেনেড উদ্ধার হয়েছে। নবী রোহিঙ্গা শিবিরের একজন মাদক কারবারি। আশ্রয়শিবিরে মাদক বাণিজ্যের অন্যতম পাণ্ডা রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী নবী গ্রুপের প্রধান নবী হোসেনের সহযোগী। মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে গুলিবিদ্ধ মোহাম্মদ নবীর বিরোধ ছিল। এরই জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) হামলায় সন্ত্রাসী মোহাম্মদ নবী (৪০) গুলিবিদ্ধ হয়।

হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ নবী : ছবি সংগ্রহ

ঘটনার দিন শুক্রবার ১০-১২ জনের আরসা সন্ত্রাসী শিবিরে ঢুকে নবীকে তুলে নিতে ব্যর্থ হয়ে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ আহত নবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রের খবর, এদিন বিকেলে এপিবিএন নবীর ঘরে অভিযান চালিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। শনিবার দুপুরে সেনাবাহিনীর ৩০ জনের একটি বিস্ফোরক দল ঘটনাস্থলে গ্রেনেডটি দেখে আসেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও আশ্রয়শিবিরগুলোর রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, মিয়ানমারের আরাকান রাজ্যে চার মাস ধরে প্রায়ই স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষে এ ধরনের গ্রেনেড ব্যবহার হয়ে আসছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, চার মাসে উখিয়ার একাধিক আশ্রয়শিবিরে আরসার সঙ্গে নবী হোসেন বাহিনীর একাধিক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ২৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তার মধ্যে ১০ রোহিঙ্গা মাঝি ও পাঁচজন আরসার সদস্য। নিহত মাঝি নবী হোসেন গ্রুপের সমর্থক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Grenade: রোহিঙ্গা সন্ত্রাসী নবীর ঘরে মিলল গ্রেনেড!

আপডেট সময় : ০৮:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩