ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পদ্মায় বসলো ৩৮তম স্প্যান দৃশ্যমান হলো ৫৭০০ মিটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ৬৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

মাত্র ৯ দিনের মাথায় পদ্মাসেতুতে বসলো ৩৮তম স্প্যান। শনিবার দুপুরে মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটির ওপর স্প্যানটি স্থাপন করা হয়। তাতে করে পদ্মাসেতু দৃশ্যমান হলো ৫৭০০ মিটার। ৪১টি স্প্যানের মধ্যে বাকি রয়েছে মাত্র ৩টি। চলতি নভেম্বরেই বসানো হবে আরও ১টি স্প্যান। পদ্মাসেতু কর্তপক্ষ জানিয়েছেন, বিজয় দিবসের আগেই বাকী তিনটি স্প্যান স্থাপনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এদিনের ৩৮তম স্প্যানটি বসানোর পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর বাকি রয়েছে আর মাত্র আধা কিলোমিটার পথেরও কম।

সেতু সংশ্লিষ্ট কাজ এগিয়ে চলছে জোড়কদমে। এখনো পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯০ শতাংশ আর সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। এরই মধ্যে ১ হাজার ২১১টি রোডওয়ে স্লাব ও ১ হাজার ৮০০ রেলওয়ে স্লাব বসানোর কাজ সম্পন্ন হবার কথা জানালেন সেতু কর্তৃপক্ষ। সংযোগ সেতু এবং নদী শাসনের কাজও দ্রুত এগুচ্ছে। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া পদ্মাসেতুর দুয়ার খুলে দেয়া হবে ২০২১ সালে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সংবাদমাধ্যমকে বলেছেন, এদিন কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ভাসমান জাহাজে ‘১-এ’ নাম্বর খুঁটির কাছে স্প্যানটি পৌঁছে দেওয়ার পর শুরু হয় বসানোর প্রক্রিয়া। এ্যাংকরিংসহ অন্যান্য অনুষঙ্গিক কাজ শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে স্প্যানটি স্থাপন সম্পন্ন হয়। এর আগে ১২ নভেম্বর মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটিতে ৩৭তম স্প্যানটি স্থাপন করা হয়। এই প্রকৌশলী আরও বলেন, সেতুর ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এর মধ্যে ৩৮তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন করেছেন তারা। তাতে করে সেতুর দৃশ্যমান হল ৫৭০০ মিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :