ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বাংলাদেশে প্রথম ধাপে খুললো ৮৬৫টি গার্মেন্টস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৬১৫ বার পড়া হয়েছে

SAMSUNG DIGITAL CAMERA

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটিাল ডেস্ক : করোনা প্রাদুর্ভাবের মধ্যেই বাংলাদেশে প্রথম ধাপে ৮৬৫টি গার্মেন্টস খুলেছে। পর্যায়ক্রমে ৩ মে নাগাদ সকল গার্মেন্টস চালু হবে। শতভাগ রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পের এখনও পর্যন্ত ৩ বিলিয়ন ডলারের বেশি অর্ডার বাতিল হয়েছে। এখনও হাতে বহু অর্ডার। সেগুলো রক্ষা এবং অর্ডারগুলো দ্রুত শিপমেন্ট করা না গেলে তাও বাতিল হয়ে যাবে। আর একবার প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে এসব অর্ডার চলে গেলে তা ফিরিয়ে আনা কঠিন হবে। তাই সীমিত শ্রমিক নিয়ে স্বাস্থ্য বিধি মেনে কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এর আগে শনিবার এপ্রিল সন্ধ্যায় পোশাক কারখানা খোলার বিষয়টি অবহিত করে বিজিএমইএ মন্ত্রকের সচিব বরাবরে চিঠি পাঠায়। একই সিদ্ধান্ত মালিকদের অপর সংগঠন বিকেএমইএ। এরপর শ্রম মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালুর জন্য শনিবার রাতে নির্দেশনা জারি করে। জানানো হয়েছে, তিন ধাপে কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠনগুলো। প্রথম পর্যায়ে রবিবার ও সোমবার ঢাকা মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ এলাকার নিটিং, ডায়িং ও স্যাম্পলিংয়ের কারখানা চালু হবে। ২৮ থেকে ৩০ এপ্রিল আশুলিয়া, সাভার, ধামরাই ও মানিকগঞ্জের কারখানা, ৩০ এপ্রিল রূপগঞ্জ, নরসিংদী, কাঁচপুর এলাকা, ২ ও ৩ মে গাজীপুর ও ময়মনসিংহ এলাকার কারখানা চালু করা হবে। কারখানা খোলার ক্ষেত্রে শুরুতে উৎপাদন ক্ষমতার ৩০ শতাংশ চালু থাকবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। এখনই ঢাকার বাইরে থেকে শ্রমিক নিয়ে আসতে পারবেন না কারখানার মালিকরা। বাংলাদেশে ৩৬৭৬টি গার্মেন্টস রয়েছে। যার মধ্যে ১৫৫৫টিই ঢাকায়। নারায়ণগঞ্জে ৫২৬টি, গাজীপুরে ৮৯৪টি, চট্টগ্রামে ৪৭১টি। বড় দাগের মধ্যে এই চারটি এলাকা রয়েছে। এছাড়া আটটি ইপিজেডে ১৮১ টি কারখানা রয়েছে। ময়মনসিংহে ৩৪টি, টাঙ্গাইলে ৬টি, কুমিল্লায় ৩টি, মানিকগঞ্জে ৩টি এবং নরসিংদীতে ৩টি কারখানা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে প্রথম ধাপে খুললো ৮৬৫টি গার্মেন্টস

আপডেট সময় : ০২:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০