ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষকের চাহিদাই অগ্রাধিকার ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বাবার বিষে ৩ সন্তানের মৃত্যু স্ত্রী সৌদি পারি দেবার তিনদিনের মাথায় তিনশিশুসহ বিষয় পান করেন বাবা দরিদ্র পরিবারের শিশুরা এখনও শিক্ষায় সমান সুযোগ পাচ্ছে না: ড. নাজনীন আহমেদ রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ’র হাতে আটককৃত ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ২৮-এ ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জ্বালানি আমদানি কমাতে সৌরবিদ্যুতের বড় উত্থান ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে ঢাকার কড়া বার্তা নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে

রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ’র হাতে আটককৃত ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ'র হাতে আটককৃত ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাতে আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সন্ধ্যার প্রাক্কালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর কোম্পানির মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় (ভারতীয় অংশে) বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার তাদের হেফাজতে থাকা ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।

ফেরত আনা বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি-মাল্লা।

বিজিবির হেফাজতে ফেরত আনার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

এরপর ৭ ও ৮ সেপ্টেম্বর তাদেরকে জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তাদের সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং সেখানে প্রায় ৪/৫ ঘণ্টা রাখার পর একই দিনে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে রানীনগর থানা তাদের রানীনগর হোল্ডিং সেন্টারে রাখে। বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

পরবর্তীতে বিজিবি ৫ জনের ঠিকানা যাচাই বাছাই করে স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করে। এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলাইপুর খেয়াঘাটে উপস্থিত হন।

তিনি ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সীমান্তে বিজিবির পেশাদার ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বিজিবিকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :