ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টর পিছু ধাওয়া, বিজিবি মোতায়েনসহ প্রশাসনের সকল প্রচেষ্টাকে ডিঙ্গিয়ে ঘরমুখো মানুষের স্রোত পদ্মার বহমান স্রোতের সঙ্গে মিশে গেছে। দূরপাল্লার বাস বন্ধ এবং ফেরিঘাটে বিজিবি মোতায়েন সত্ত্বেও মানুষের আবেগকে সঙ্গী করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গাদাগাদি করে ঘরে ফিরছেন সকল বয়সের মানুষ।

এতে করে করোনার প্রাদুর্ভাব উস্কে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, করোনার তৃতীয় ডৈউয়ের আভাস পাচ্ছেন।

দূরপাল্লার বাস বন্ধ থাকার সুযোগে মাইক্রোবাস, ট্যাক্সি এবং অন্যান্য যানবাহন তিন চারগুণ বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করছেন। একটি মাইক্রোবাসে ১৫ থেকে ২০ জন যাত্রী পরিবহনের অভিযোগও ওঠেছে। এমনি প্রতি ঘাটে ঘাটে স্বাস্থ্যবিধি ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বন্ধ রয়েছে আন্তঃজেলা যোগাযোগ। দিনের বেলায় বন্ধ রাখা হয়েছে পদ্মায় ফেরি চলাচল। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী আসা নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবুও কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা ফেরিঘাটমুখী মানুষের চাপ।

পাটুরিয়া- দৌলতদিয়া এবং শিমুলিয়া ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। শনিবার রাত থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন।

এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোর থেকে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার যাত্রী। ৩ নম্বর শিমুলিয়া ফেরিঘাটে উপচেপড়া ভিড় দেখা গেছে।

পদে পদে বিঘ্নতা, বেশি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। ঘাটে প্রবেশ পথের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও ৪-৫ কিলোমিটার পথ হেঁটে যাত্রীরা ঘাটে আসছেন।

বিজিবির পরিচালক অপারেশনস লে. কর্নেল ফয়জুর রহমান জানান, ফেরিঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য   দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান বলেন, ফেরি চলাচল বন্ধ রয়েছে।  বিশেষ বিবেচনায় মরদেহ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। আমরা চেকপোস্ট বসিয়েছি। কোনো যাত্রীবাহী যানবাহন ঘাটে প্রবেশ করতে দেয়া হচ্ছে না

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল

আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১