ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রণব মুখার্জি আমার মুক্তির জন্য আন্তর্জাতিক মহলে কাজ করেছেন: শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ ৭০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এক-এগারোতে গ্রেফতার হয়েছিলেন আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনা। তখনও তাঁর মুক্তির জন্য আন্তর্জাতিক অঙ্গণে কাজ করেছিলেন ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন এক-এগারোর সরকারের সময় যখন আমাকে গ্রেফতার করা হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়, সেই সময় প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামি লিগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেদিনের দুঃখগাাঁথা স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকে আমরা ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করছি, ৩১ আগস্ট তিনি প্রয়াত হয়েছেন। বাংলাদেশে তার জন্য শোক দিবস ঘোষণা করেছি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আর সবচেয়ে বড় কথা আমাদের যে কোনো দুঃসময়ে তিনি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন।
শেখ হাসিনা আরও বলেন, আমি এইটুকু বলতে পারি, ১৯৭৫-এর পর যখন আমরা দিল্লিতে ছিলাম, তখন তিনি ও তার পরিবার সবসময় আমাদের দেখাশোনা ও সব বিষয়ে সহযোগিতা করেছেন। পরববর্তীতে বিভিন্ন দুঃসময়ে তিনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে, পদ্মা সেতু নিয়ে যখন উদ্যোগ নিই তখন ওয়ার্ল্ড ব্যাংক পিছু লাগলো। তারপর ওয়ান ইলেভেনে আমি যখন গ্রেফতার হলাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন। ভারতের সরকার এবং প্রণব মুখার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন।
শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জি সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাকে আমরা সবসময় পাশে পেয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে। সেখানেও তার ভূমিকা রয়েছে। শুধু ভারতে না, আন্তর্জাতিক পর্যায়েও তার একটা অবস্থান ছিল এবং আমাদের পাশে সবসময় ছিলেন, এটাই হলো বড় কথা। তিনি খুব প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ ছিলেন। লেখাপড়া জানতেন, সবকিছুতেই তার একটা দূরদর্শী চিন্তা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রণব মুখার্জি আমার মুক্তির জন্য আন্তর্জাতিক মহলে কাজ করেছেন: শেখ হাসিনা

আপডেট সময় : ০৩:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০