ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

স্বামীকে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৬১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঘটনাটি বন্দরনগরী চট্টগ্রামে। শনিবার রাত সাড়ে ১০টা। স্বামী-স্ত্রী অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এসময় অটো চালক শফি নামের এক যুবক তাদের পরিচয় নিয়ে সন্দেহ করে এবং কৌশলে অপর বন্ধুদের ডেকে আনে। এব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াপদা গেট থেকে বাসায় ফেরার পথে অক্সিজেন মোড়ের আলপনা কমিউনিটি সেন্টারের কাছে শফি নামের এক যুবক তাদের পথরোধ করে তাদের পরিচয় জানতে চায়। শফিকে তারা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলে শফি তা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তিনি ফোন করে বাদশা, জাবেদ, রবিন ও ইব্রাহীমকে ডেকে আনেন। তারা অটোরিকশাটি শহীদ নগর এলাকায় নিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করে। এরপর স্বামী-স্ত্রীকে সালমা কলোনির একটি বাসায় নিয়ে যায়। সিএনজিটি ছিল বাদশার।
বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার সংবাদমাধ্যমকে জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল রাত ২টার দিকে সেখানে ছুটে যায় এবং স্বামীকে অটোরিকশায় বেঁধে রাখা অবস্থা থেকে উদ্ধার করে। নির্যাতনের শিকার নারীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। স্বামী বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মো. বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯) ও মো. ইব্রাহীম (৩০) নামের ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মূলহোতা শফি পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামীকে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ আটক ৪

আপডেট সময় : ০৪:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০