ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আরও উন্নত করতে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। মঙ্গলবার ঢাকায়  নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেএই আহ্বান জানানো হয়।

এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা। বৈঠকে গভর্নর বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান।

একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

গভর্নর এ ধরনের সহযোগিতাকে দুই দেশের আর্থিক লেনদেনকে আরও আধুনিক ও সহজতর করার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। ভারতের হাইকমিশনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব বেশ কিছু নীতিগত উদ্যোগ নিয়েছে।

এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা তুলনামূলক সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বাড়ানো হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :