ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মে মাসে গোড়াতেই ৪৬ লাখ ডোজ টিকা’ পাচ্ছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মে মাসের গোড়াতেই আসছে  রুশ, চীন ও কোভ্যাক্স মিলিয়ে ৪৬ লাখ ডোজ টিকা’ 

ভেয়েস ডিজিটাল ডেস্ক

মে মাসের গোড়াতেই ৪০ লাখ ডোজ রুশ টিকার চালান আসছে। চীনের উপহার হিসেবে মিলছে ৫ লাখ ডোজ টিকা। প্রায় একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে পাওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে ৪৬ লাখ ডোজ টিকার মজুত গড়ে ওঠবে বাংলাদেশে।

এরই মধ্যে রুশ টিকা ‘স্পুটনিক ফাইভ’ ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সুপারিশের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর টিকার ব্যবহার অনুমোদন কেরে।

অন্যদিকে সেরাম থেকে মে ২০ লাখ ডোজ টিকা আসার কথা জানিয়েছে বেক্সিমকো। যদিও গত দুই মাসে সেরাম বাংলাদেশকে টিকা সরবরাহ করতে পারেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে, তা কেউ বলতে পারছে না।

চুক্তির পর সেরাম ইনস্টিটিউট থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’টো চালানে ৭০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কিনতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছর ৫ নভেম্বর চুক্তি হয়। সে অনুযায়ী দেড় কোটি ডোজ টিকার মূল্য ৫১০ কোটি টাকা অগ্রিম পরিশোধও করে বাংলাদেশ। চুক্তি মতে মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহের কথা থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ টিকা পাচ্ছে না।

এখনও পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ অনুসারে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে প্রায় ১০ লাখ ডোজ টিকার প্রয়োজন। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।

এরই মধ্যে বাংলাদেশ-রাশিয়া যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চুক্তি সই হয়েছে। আগামী মাস দু’য়েকের মধ্যেই টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য সেরামের সঙ্গে চুক্তি উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘মে মাসে গোড়াতেই ৪৬ লাখ ডোজ টিকা’ পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১