ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল জনমত, দ্রুত বিচার দাবিতে জাতীয় মহিলা পার্টির মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে

রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল জনমত, দ্রুত বিচার দাবিতে জাতীয় মহিলা পার্টির মানববন্ধন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় সারাদেশে যখন শোক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তখন এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টি।

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা রামিসার হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি দেশজুড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধু রামিসা নয়, প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনা ঘটছে। ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনায় মানুষের মনে আতঙ্ক বাড়ছে। শিশুদের নিরাপদ শৈশব আজ হুমকির মুখে। তারা অভিযোগ করেন, অপরাধীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় না আসায় এমন নৃশংসতা বারবার ঘটছে।

জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক জেসমিন নূর প্রিঙ্কা বলেন, এক রামিসাকে ঘিরে আজ পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। কিন্তু শুধু একটি ঘটনার প্রতিবাদ করলেই দায়িত্ব শেষ নয়। দেশের প্রতিটি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে জেগে উঠতে হবে।

রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল জনমত, দ্রুত বিচার দাবিতে জাতীয় মহিলা পার্টির মানববন্ধন
রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল জনমত, দ্রুত
বিচার দাবিতে জাতীয় মহিলা পার্টির মানববন্ধন

তিনি আরও বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না করলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে। কেবল আনুষ্ঠানিক কর্মসূচি পালন নয়, নারী সমাজের অস্তিত্ব, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সবসময় সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় মহিলা পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রীতু নূর বলেন, রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেশের প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু সুরক্ষায় কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে রামিসা হত্যা মামলার তদন্ত শেষ করে ইতোমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ডিএনএ রিপোর্ট পাওয়ার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বিশেষ আদালতের মাধ্যমে আগামী ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :