ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

টিকার জন্য সেরামকে চাপ দেওয়া উচিত সরকারের: পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও বেক্সিমকোর এমডি নাজমুল হাসান পাপন বলেছেন, সরকারের উচিত টিকার জন্য সেরামকে চাপ দেওয়া। চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে এতদিনে দেড় কোটি ডোজ টিকা পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে। অথচ হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ ডোজ টিকা। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেওয়া।

শনিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি। টিকাগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপান।

ক্রিকেট দল প্রসঙ্গে পাপন বলেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগে ওদের দেশে গিয়ে আমরা জিতেছি। এবার টেস্টে হেরে গেছি। টেস্টে আমরা ভালো ছিলাম না। এর আগের ওয়ানডে সিরিজেও এদের আমরা ৩-০ তে হারিয়েছি। আফগানিস্তান নিয়ে আমি কথাই বলতে চাই না।

তিনি আরো বলেন, নিউজিল্যান্ডে যারা গিয়েছিল তাদের অনেকেই সেখানে প্রথম গিয়েছে। ওখানকার কন্ডিশনও কঠিন। সে কারণে সমস্যা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকান। সেখানে যারা ভালো করছে তাদের মধ্যে সবার আগে নাম আসবে শান্ত’র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিকার জন্য সেরামকে চাপ দেওয়া উচিত সরকারের: পাপন

আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১