ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শি-ট্রাম্প বৈঠকে নতুন কূটনৈতিক বার্তা, ‘ঐতিহাসিক ও ফলপ্রসূ’ বলছে চীন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ট্রাম্প চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছেন।

তারা দুটি প্রধান দেশের মধ্যে সুসম্পর্কের সঠিক পথ অন্বেষণ করেছেন এবং একাধিক ঐকমত্যে পৌঁছান বলে গণমাধ্যমকে জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য  ও   দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেন,  এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক কারণ উভয় দেশই তাদের নিজ নিজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে।

তিনি আরও যোগ করেন যে, দুই রাষ্ট্রপ্রধান শাসনব্যবস্থা, চীন-মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাতপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা করেছেন।

ওয়াং বলেন, বৈঠকটি ভালো ফলাফল অর্জন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐকমত্যটি হলো দুই রাষ্ট্রপ্রধান কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার নতুন রূপকল্পে একমত হয়েছেন।

ওয়াং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য দলগুলো একটি পারস্পরিক শুল্ক হ্রাস কাঠামোর অধীনে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করবে।

তিনি যোগ করেন, উভয়পক্ষ একটি বাণিজ্য পরিষদ ও একটি বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠা করতে এবং কৃষি পণ্যের বাজার প্রবেশাধিকার নিয়ে একে অপরের উদ্বেগ নিরসনেও সম্মত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :