ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবির জন্মোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে

জাতীয় কবির জন্মোৎসব উদযাপন উপলক্ষে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের প্রস্তুতি সভা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট। মঙ্গলবার অপরাহ্নে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক প্রস্তুতি সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

সভায় জানানো হয়, কবির স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকবে কবিতা পাঠ, আলোচনা সভা, সংগীত পরিবেশনা এবং  নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নাটক মঞ্চায়ন।  দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেবেন।

বক্তারা বলেন, বিদ্রোহী কবি নজরুলের চেতনা আজও সমান প্রাসঙ্গিক। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় কবির জন্মোৎসব উদযাপন উপলক্ষেজাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের প্রস্তুতি সভা
জাতীয় কবির জন্মোৎসব উদযাপন উপলক্ষে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের প্রস্তুতি সভা

বিশষ্ট লেখক কাজী আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব কবি শাহ সিদ্দিক, যুগ্ম মহাসচিব বিশিষ্ট নাট্যকার নূর হোসেন রানা, কবি নাসির নজিরী, এস এম শফিকুল ইসলাম কাজল, আমিনুল হক, নাসিরুল ইসলাম, মুস্তাফিজ সুজন, আলেয়া আলো, আব্দুর রহমান মল্লিক, নিথর মাহবুব ও জাহাঙ্গির হোসেন হোসেন প্রমুখ।

সভায় বক্তারা  বলেন, বিদ্রোহ, মানবতা ও সাম্যের কবি নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে একটি প্রগতিশীল সমাজ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করা হয় ।

অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় কবির জন্মোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট

আপডেট সময় : ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬