ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের গিনেস বিশ্বরেকর্ড

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের গিনেস বিশ্বরেকর্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ইতিহাস গড়ল বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং প্রদর্শনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেটিম বাংলাদেশ। ঐতিহাসিক কীর্তিতে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে লালসবুজের পতাকা নিয়ে স্কাইডাইভিং করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে ১২ হাজার ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্প সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণিপেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এই বিশ্বরেকর্ডধারী স্কাইডাইভে অংশ নেন সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর জন, বিমানবাহিনীর জন সদস্য এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে শ্রদ্ধা নিবেদন করেন, যা অনুষ্ঠানে যোগ করে আবেগঘন মাত্রা।

এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন ড্রপ জোন কমান্ডারের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান। পাশাপাশি বিজয় দিবসের আয়োজনে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনীর পৃথক ফ্লাইপাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোতে দেশাত্মবোধক সুরে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

লালসবুজের পতাকা হাতে আকাশ থেকে নেমে আসা এই ৫৪ বীর প্যারাট্রুপারের স্কাইডাইভ কেবল একটি বিশ্বরেকর্ডই নয়, বরং স্বাধীনতা, আত্মত্যাগ জাতীয় গৌরবের এক অনন্য প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের গিনেস বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫