ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঠক-প্রকাশকের হৃদয়ে রক্তক্ষরণ, নিভৃতে শেষ হলো বইমেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১ ৪১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবির আবদুল্লাহ, ঢাকা

এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলা যাবেনা। প্রাণের বই মেলা বাঙালি শাশ্বত আবাহনের একটি। রক্ত দিয়ে কেনা ভাষার প্রতি অবণত শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া বইমেলা অহংকারের। দুনিয়ার একটা বিশাল পাঠক এর ভক্ত। আশপাশের রাজ্যের মানুষের প্রাণবন্ত উপস্থিতি গর্বিত করে বাংলাভাষা তথা বাঙালির রক্তের ঋণকে।

এরই ধারাবহিকতায় দীর্ঘ পথ হেঁটেছে বাঙলা একাডেমীর অমর একুশে বই মেলা। তৈরি করে পাঠক-প্রকাশকদের সেতুবন্ধন। সারাটি বছর বাংলার অগুনতি মানুষ প্রাণের মেলার অপেক্ষায় থাকেন। যেমনটি পহেলা বৈশাখ আর বসন্ত-নবান্ন উৎসবে খুজে পায় মানুষ। এটাই বাঙালির আত্মার খোরাক।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মেলা থাকবে জাকজমকপূর্ণ। বিকাল গড়িয়ে আড্ডা চলবে রাত ন’টা অবদি। তথ্য কেন্দ্রের মাইকে ভেসে আসবে নতুন বইয়ের ঘোষণা। ভক্তদের স্বনাধন্য লেখকরা অটোগ্রাফ দিতে ব্যস্ত সময় পার করেন। অনেক পুরাতন বন্ধুর মুখ মেলে বইমেলায়। স্টল থেকে স্টলে বই পাগল বাঙালির ব্যস্ত অনাগোনা।

কিন্তু না, সব কিছুই কেড়ে নিয়েছে করোনা। ভাইরাস প্রাদুর্ভাবের কারণে, ভাষামাস ফ্রেব্রুয়ারির পরিবর্তে মেলা শুরু হয় ১৮ মার্চ থেকে শুরু মার্চে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি কারণে নির্ধারিত সময়ের দু’দিন আগেই সোমবার শেষ হয়ে গেলো অমর একুশে বইমেলা। তা অনেকটা নিভৃতে। পাঠক-লেখলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে।

৩১ মার্চের আগ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলত। শুক্র ও শনিবার ছুটির দিনে মেলার পর্দা ওঠতো বেলা ১১টায়। এরপর ৪ এপ্রিল ফের পরিবর্তন করা হয় বইমেলার সময়সূচি। সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের বইমেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতাসহ ৪৪৩টি প্রকাশনা সংস্থা বিনিয়োগ করে ৯০ কোটি টাকা। বিক্রি হয়েছে ৩ কোটি ১১ লাখ ৯১ হাজার ৯২৮ টাকা। এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণে অন্তত ১০ কোটি বরাদ্দের দাবি করেছেন প্রকাশকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :