ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা মমতা বন্দোপাধ্যায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ৭০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঈদ উপলক্ষ্যে দেয়া এক চিঠিতে মমতা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশীকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মমতা বন্দোপাধ্যায় বলেন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক। তাই উৎসবের আনন্দও ভাগ করে নিতে এই পত্রের অবতারণা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার নেতৃত্বে আমাদের পরম প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রের আরও শ্রীবৃদ্ধি হবে, এই কামনা করছি। চিঠিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে আরও বলেন, ঈদুল আযহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়। আশা করবো এই উৎসব আপনার খুব ভাল কাটবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা মমতা বন্দোপাধ্যায়ের

আপডেট সময় : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০