ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বাংলাদেশে টিকার দ্বিতীয় ডোজ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৩৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে করোনা মহামারির দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিনে ঢাকার বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ব্যক্তিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করার কথা জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে এখন পর্যন্ত যারা টিকা নেননি তাদেরকে প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও অব্যাহত থাকছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের মধ্যেই টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হলো। সবশেষ বুধবারও ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে টানা চারদিন ৭ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে প্রথম ডোজ নেওয়া প্রায় সবার কাছে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো কারণে কেউ যদি প্রথম ডোজ নেয়ার পরও দ্বিতীয় ডোজের সময় ও কেন্দ্রের তথ্য এসএমএস-এ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার ঠিক দুইমাস পর আগের কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজটি নেবার সুযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে টিকার দ্বিতীয় ডোজ শুরু

আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১