ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সোনারগাঁওয়ে রিসোর্টে হামলা: হেফাজত নেতা মামুনুলসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ৩৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার রয়েল রিসোর্টে ব্যাপক ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নামে দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। লাইভ প্রচারের অভিযোগে এক সাংবাদিককে মারধর করা হয়। শারীরিক হেনস্থার শিকার সাংবাদিক বাদী হয়ে পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন।

বুধবার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার তিনটি মামলার হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে এসব মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি করেছে। অপরটি একজন সাংবাদিক বাদী হয়ে করেছেন।

গত ৩ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

ঘটনার দিন বিকাল তিনটায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক হেফাজত সমর্থক রিসোর্ট থেকে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান। এসময় ব্যাপক ভাঙচুর চালায় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনারগাঁওয়ে রিসোর্টে হামলা: হেফাজত নেতা মামুনুলসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১