ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

করোনায় বাংলাদেশের সকল ধরনের মাদ্রাসা বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ৩৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

করোনার সংক্রমণের উর্ধমুখি পরিস্থিতিতে এতিমখানা ছাড়া কওমি মাদ্রাসাসহ সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক। এ নিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মন্ত্রকের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ রয়েছে।

এর আগে সরকার আগামী ২২ মে পর্যন্ত দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে মর্মে জানা যায়। যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতীত) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখতে নির্দেশ পালনে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না। এ নির্দেশ জারি করা হলো এবং এটা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় বাংলাদেশের সকল ধরনের মাদ্রাসা বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১