ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বিরাজলক্ষী ঘোষের কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

পাথরের ফাটল থেকে বসন্ত নিয়ে আসে সে

বনফুলের দিকে তাকাও

পাথরের ফাটল থেকে বসন্ত নিয়ে আসে সে,

কঠিন বর্ম ভেদ করে তার নিজস্ব নরম পাপড়ি-

মেলে সূর্যের দিকে পৌঁছায়।

এবং যে পাখি আকাশকে সাহস দেয়,

যদিও তার ভঙ্গুর হাড় এবং পালক,

ঝড়ের এবং ঠাণ্ডার ঝাপটা তাকে ক্ষতবিক্ষত করতে

পারে ,সেই দাপট সামলে সে

শিস দেয়, গান ধরে..

আমরাও যদি আমাদের কোমলতম অন্তরস্থল থেকে,চরম
বাস্তবের বুকে পা দিয়ে চলতে চাই,
কঠোরতার পুরানো আস্তরণ ফুঁড়ে পারবে কি
বৃষ্টি আমাদের স্পর্শ করতে?

বেঁচে থাকার জন্য, সর্বোপরি,

জীবনকে তার চিহ্ন রেখে যেতে হয়,

হৃদয়ের মানচিত্রে,

প্রতিটি লাইন একটি খোলা খাতার মত হয়ে ওঠে

যদিও তাকে বেশি ভালোবাসাতে, ঝুঁকি বেশি,

শেষ পর্যন্ত,আমরা ঝুঁকি নিতেই ভালোবাসি

পৃথিবী ক্ষতবিক্ষত করতে পারে জেনেও,

আলোর উপর আস্থা রাখি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :