ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরার সুযোগ নেই কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ২.৭৯ শতাংশ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা স্বস্তি ফিরবে বাজারে নিরাপত্তা শঙ্কায়  ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তারেক-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ আনতালিয়া লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা “তোমরা যেখানে সাধ চলে যাও’

জীবনানন্দ দাশ
  • আপডেট সময় : ১২:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা “তোমরা যেখানে সাধ চলে যাও’

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তোমরা যেখানে সাধ চলে যাও — আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে
ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে
নেচে চলে-একবার — দুইবার — তারপর হঠাৎ তাহারে
বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে;
দেখিব মেয়েলি হাত সকরুণ — শাদা শাঁখা ধূসর বাতাসে
শঙ্খের মতো কাঁদে: সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে,
খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন্‌ কাহিনীর দেশে —
‘পরণ-কথা’র গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে,
কল্‌মীদামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীরে —
নীরবে পা ধোয় জলে একবার — তারপর দূরে নিরুদ্দেশে
চ’লে যায় কুয়াশায় — তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে
হারাব না তারে আমি — সে যে আছে আমার এ বাংলার তীরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা “তোমরা যেখানে সাধ চলে যাও’

আপডেট সময় : ১২:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬