ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে নতুন আগ্রহ প্রকাশ করেছে ইতালি। এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে ইতালি গভীর আগ্রহী। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাময় নতুন খাত চিহ্নিত করতেও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে সহযোগিতার অংশ হিসেবে ইতালির পক্ষ থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত উন্নত যন্ত্রপাতি ইতালি থেকে আমদানির আহ্বান জানানো হয়। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও শিল্পখাতের প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত দেন সংশ্লিষ্টরা।

এছাড়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করে। এর অংশ হিসেবে বাংলাদেশে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোর সফর এবং প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করতে বাংলাদেশ ও ইতালির মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

উভয়পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এবং ভবিষ্যতে বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

এ সময় ইতালির মিশনের উপ-প্রধান ফেদেরিকো জাম্পারেল্লি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :