ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি যেন “শ্বাসরুদ্ধ” অবস্থায় রয়েছে।

জাতিসংঘ মহাসচিব জানান, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য পরিবাহিত হয়। সেখানে নৌ-চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, এখনই যদি সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি কমে যাবে।

গুতেরেস তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরেন। তার মতে, সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ৩.১ শতাংশে নেমে আসবে এবং মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াবে ৪.৪ শতাংশে। পরিস্থিতি আরও খারাপ হলে, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের অবরোধ বছরের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকলে, প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যে পড়তে পারে। একই সঙ্গে ৪ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যসংকটে পড়ার ঝুঁকিতে থাকবে।

তিনি আরও সতর্ক করেন, বছরের শেষ পর্যন্ত সংকট অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দায় পড়তে পারে। এর প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ওপর।

সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: দ্য ডন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬