ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন দিনেশ ত্রিবেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ হামে মৃত্যু: ৩৫২ শিশুর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট মোহাম্মদপুরে ৯ হত্যা: সাবেক মন্ত্রী   নানকসহ ২৮ জনের বিচার শুরু দেশে শান্তি ও গণতন্ত্র রক্ষায় মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নতুন যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫ নেত্রকোনায় ধান তলিয়ে ক্ষতি ৩৭৩ কোটি টাকার, ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার কৃষক

জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন দিনেশ ত্রিবেদী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন দিনেশ ত্রিবেদী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসছে জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দিতে যাচ্ছেন দিনেশ ত্রিবেদী। তিনি বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মার স্থালাভিষিক্ত হবেন।

দিনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই বাংলাদেশ ত্যাগ করবেন।

সূত্র জানায়, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্ষীয়ান ভারতীয় রাজনীতিক দীনেশ ত্রিবেদী।

তিনি জুনের মাঝামাঝিতে ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন।

গত এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীর নিয়োগ দেয় নয়াদিল্লি।

দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী।

মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর দলীয় চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এ ছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষের সদস্য ছিলেন।

তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে ঢাকায় একজন অভিজ্ঞ রাজনীতিককে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়।

পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লি সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন দিনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬